× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডি মারিয়ার হ্যাটট্রিকে উড়ে গেল নন্তেস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪১ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৩ পিএম

ডি মারিয়ার হ্যাটট্রিকে উড়ে গেল নন্তেস

নন্তেস-জুভেন্টাসের ইউরোপা লিগের প্রথম লেগের ম্যাচটি ছিল ১-১ সমতায়। তবে দ্বিতীয় লেগে ডি মারিয়া ঝলকে রীতিমতো উড়ে গেল নন্তেস। আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। আর তাতেই দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ইতালিয়ান জায়ান্টদের।

এদিন শুরু থেকেই যেন তেতে ছিল জুভেন্টাস। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় দলকে লিড এনেদেন ডি মারিয়া। এরপর ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে নন্তেসের পালোইস। ১০ জনের দলকে যেন পেয়েই বসে জুভেন্টাস। খানিক পরই জুভেন্টাসের আক্রমণে তালগোল পাকিয়ে ফেলে নন্তেস রক্ষণ। পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া।

আরও পড়ুন: ভারতকে বিদায় করে ফাইনালে অস্ট্রেলিয়া

দ্বিতীয়ার্ধেও নন্তেসের রক্ষণভাগকে আক্রমণে ব্যস্ত রেখেছিল জুভেন্টাস। তবে গোল আসতে যেন সময়ই নিচ্ছিল। অবশেষে নিজেই গোল করার দায়িত্ব নিলেন ডি মারিয়া। সেই সঙ্গে ৭৮ মিনিটে দারুণ গোলে পূরণ করলেন হ্যাটট্রিক। এরপর আর ম্যাচে ফেরার কথা চিন্তাও করেনি নন্তেস। উল্টো রক্ষণে বাড়তি পাহারা বসিয়ে গোল খাওয়া থেকে বেঁচেছে দলটি। পরে আর গোল না হলে ৪-১ গোলের জয়ে শেষ ষোলোয় পা রাখে জুভেন্টাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা