× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজ-থান্ডোতে চন্দরপল-এনটিনির স্মৃতিচারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৩ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৭ পিএম

তেজ-থান্ডোতে চন্দরপল-এনটিনির স্মৃতিচারণ

নিছক প্রস্তুতি ম্যাচের ঘটনা ছিল এটি। সেটা নিয়েই পড়ে গেছে হইচই। টেস্ট সিরিজে নামার আগে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে তিন দিনে লাল বলে প্রস্তুতি সারছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে ক্যারিবিয়ান টপ অর্ডার ব্যাটার তেজনারায়ণ চন্দরপলকে করবিন বোসচের হাতে ক্যাচ বানান থান্ডো এনটিনি।

তরুণ তুর্কিদের এই দ্বৈরথ দেখে তাদের বাবাদের সময়ে ফিরে গেছেন ভক্ত-সমর্থকরা। স্মৃতিরোমন্থন করা ভক্তদের কারও মতে, এটি খাঁটি সেকেন্ড জেনারেশন ডিসমিসাল।

আরও পড়ুন: টেনিসের মিসেস ইন্ডিয়া, সানিয়া

শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজ নিজের জাত চিনিয়ে ইতোমধ্যে ক্যারিবিয়ান দলে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে সাবেক প্রোটিয়া পেসার মাখায়া এনটিনির ছেলে থান্ডোও হাঁটছেন বাবার পথে। দুই সাবেকের ছেলেদের দায়িত্বও যেন একই—তেজ ব্যাট হাতে লড়েন, বল হাতে বাবার মতো গতির ঝড় তোলেন থান্ডো।

তেজকে ১ রানে ফিরিয়েছেন থান্ডো

২৮ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ানে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রস্তুতিও ভালোই সেরেছে। তেজ-থান্ডো দ্বৈরথে থান্ডো জিতলেও ম্যাচের ফল হয়েছে ড্রতে। ১২ ওভারে ১৫ রান খরচায় তেজের উইকেটটিই নিয়েছেন এনটিনির ছেলে। শিবনারায়ণের ছেলে ১ রানে ফিরলেও ২ ফিফটিতে ২৮৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেট হারিয়ে আফ্রিকান ইনভাইটেশন একাদশ থামে ৩১৭ রানে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা