× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেফারির ওপর বায়ার্ন কোচের ক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৮ পিএম

রেফারির ওপর বায়ার্ন কোচের ক্ষোভ

রাগ ঝাড়লেন জুলিয়ান নাগেলসাম। দল হেরেছে বলে যতটা না তারচেয়েও বেশি একটি লাল কার্ড নিয়ে। ক্ষোভ ঝেড়েছেন রেফারির ওপরও। বায়ার্ন মিউনিখ যে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে! পয়েন্ট তালিকার ২ নম্বরে থাকা ইউনিয়ন বার্লিনের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। রাতে শালকের বিপক্ষে বার্লিন জয় তুলতে পারলে তালিকার ২ নম্বরে নেমে যাবে মিউনিখের দল। এমন সময়ে তো সংকটেই থাকবেন নাগেলসাম!

শনিবার লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৩-২ গোলে হারে জামাল-মুলারদের দল। নাগেলসাম মূলত ম্যাচের শুরুতে দাউদ উপেমেকানোর বহিষ্কার হওয়াটা মানতে পারছেন না। প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলে হারের পর বায়ার্ন মিউনিখ কোচ আঙুল তুলেছেন রেফারির ভুল সিদ্ধান্তের দিকে।

আরও পড়ুন: এই রোনালদো যেন সেই রোনালদো

খেলার অষ্টম মিনিটে সরাসরি লাল কার্ড দেখানোয় ক্ষোভ ঝেড়ে বায়ার্ন কোচ বলেছেন, ‘আমার মতে, উপেমেকানো প্রতিপক্ষের কাঁধে সামান্য একটু স্পর্শ করেছে, টেনে ধরেনি। স্লো মোশনে দেখা যাচ্ছে প্লেয়ার কাঁধ এক মিলিমিটারও পেছনে সরেনি। আপনি এসব সিদ্ধান্ত নিতেই পারেন, তবে হয়তো ম্যাচের পরে অন্তত বলতে পারতেন যে, লাল কার্ডটি কিছুটা অতিরঞ্জিত হয়ে গেছে।’

জয়ের ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। গত জানুয়ারিতে টানা তিন ম্যাচে ড্র করার পর বুন্দেসলিগায় টানা দুই ম্যাচে জিতেছিল জার্মান জায়ান্টরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা