× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরসিবিতে মান্ধানার নতুন দায়িত্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১০ পিএম

আরসিবিতে মান্ধানার নতুন দায়িত্ব

নারীদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) উদ্বোধনী সংস্করণে নিলামে রেকর্ড গড়েছেন স্মৃতি মান্ধানা। ৩.৪ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এবার তাকেই অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছে আরসিবি।

ওই ভিডিওতে আরসিবির পুরুষ দলের দুই অধিনায়ক বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস তাকে স্বাগত জানিয়েছেন দলটির অধিনায়ক নির্বাচিত হওয়ায়। কোহলি বলেন, ‘এখন সময় এসেছে ডব্লিউপিএলে অন্য ১৮ নম্বরের আরসিবির নেতৃত্ব দেওয়া। হ্যাঁ, আমরা স্মৃতি মান্ধানার কথা বলছি। আপনার কাছে বিশ্বের সেরা দল এবং সেরা ভক্তদের সমর্থন রয়েছে।’

আরও পড়ুন: খরা কাটাতে এক ম্যাচে ৪ গোল করলেন রোনালদো

স্মৃতি জানিয়েছেন, ‘আমি স্মৃতি মান্ধানা, উইমেনস প্রিমিয়ার লিগে আরসিবির অধিনায়ক। বিরাট এবং ফাফকে আরসিবির নেতৃত্ব দেওয়ার বিষয়ে এত কথা বলতে দেখে খুব ভালো লাগছে এবং আমাকে এই আশ্চর্যজনক সুযোগ দেওয়ার জন্য  আরসিবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার ১০০% দিয়ে আরসিবিকে ডাব্লিউপিএলে সাফল্যের দিকে নিয়ে যাব।’

এর আগে স্মৃতি ভারতকে ১১ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। যেখানে ৬ জয়ের বিপরীতে ৫ হার রয়েছে তার। এছাড়া নারীদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ট্রেলব্লেজারদের অধিনায়ক ছিলেন স্মৃতি। ২০২০ সালে তার নেতৃত্বে শিরোপা জেতে তার দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা