× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক্সট্রা টাইমে বাজিমাত, ফের শীর্ষে আর্সেনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৫ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৭ পিএম

এক্সট্রা টাইমে বাজিমাত, ফের শীর্ষে আর্সেনাল

ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারে এক ম্যাচ আগেই প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হারিয়েছিল আর্সেনাল। তবে পরের ম্যাচেই তা পুনরুদ্ধার করেছে মিকেল আর্তেতার দল। ২-২ গোলের ড্রয়ে নিষ্পত্তি হওয়ার পথে থাকা ম্যাচটিকে নাটকীয়ভাবে নিজেদের করে নিয়েছে আর্সেনাল। প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার মাঠে এক্সট্রা টাইমের রোমাঞ্চে ৪-২ গোলের জয় পেয়েছে তারা। আর তাতেই ফের শীর্ষে উঠে গেছে দলটি।

এদিন নিজেদের মাঠে ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় আর্সেনালকে শক্তিমত্তার জানান দেয় উনাই এমেরির দল। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি আর্সেনালও। সাকার গোলে সমতায় ফেরে তারা। এরপর ম্যাচের ৩১ মিনিটে ফিলিপ্পো কৌতিনহোর গোলে ফের এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাস্টন ভিলা।

আরও পড়ুন: ব্রড তোপে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড

আরও পড়ুন: পিএসএল’কে তাসকিনের না, খেলবেন দেশের হয়ে

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফের ম্যাচে সমতা টানেন আর্সেনালের জিনচেনকো। এরপর আক্রমণ পাল্টা-আক্রমণে এগিয়েছে ম্যাচ। যদিও গোল পায়নি কোনো দল। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল সমতায়। অবশেষে অতিরিক্ত সময়ে আসে সাফল্য। মার্টিনেজের ভুলে ম্যাচে এগিয়ে যায় আর্সেনাল। এর খানিক পর মার্টিনেইলি গোল করলে ব্যবধান আরও বাড়ে। আর শীর্ষে ওঠার উল্লাসে মাতে আর্সেনাল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা