× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসএল’কে তাসকিনের না, খেলবেন দেশের হয়ে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৯ পিএম

পিএসএল’কে তাসকিনের না, খেলবেন দেশের হয়ে

বিপিএল শেষ। দুয়ারে কড়া নাড়ছে এখন ইংল্যান্ড সিরিজ। তবে এরইমধ্যে মাঠে গড়িয়েছে পিএসএল। পাকিস্তানের এ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলার প্রস্তাব এসেছিল তাসকিন আহমেদের কাছে। সে প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন তিনি। 

মুলতান সুলতান্সের পক্ষ থেকেই এসেছিল প্রস্তাবটা। তাসকিনকে তারা চেয়েছিল তিন ম্যাচের জন্য। মূলত ইংল্যান্ড সিরিজের আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যে ফাঁকা সময়টা আছে, সে কয় দিনের জন্যই তাকে দলে ভেড়াতে চেয়েছিল মুলতান। 

তবে তাসকিন সে প্রস্তাবে সাড়া দেননি। আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানান এ কথা। বলেন, ‘ফিজিওর সঙ্গে কথা বলেছিলাম। তার কথা ছিল, তুমি ফিট আছ, আরেকটু অনুশীলন করলে ভালো হয়। খেলে যদি চোট হয় তাহলে তো ইংল্যান্ড সিরিজটা মিস করবে! পরে ভাবলাম, তিন ম্যাচের জন্য গিয়ে আর কী হবে!’

চোটের কারণে ঢাকার হয়ে বিপিএলের শেষ দিকে খেলতে পারেননি তাসকিন। সেই চোট নিয়ে সতর্ক থাকতেই পিএসএলে যাওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি। তার কথা, ‘প্রস্তাবটা যদি কয়েক ম্যাচের জন্য আসে, কয়েকটা ম্যাচ খেলতে গিয়ে এই সিরিজটা মিস করলে খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগল (ছোট চোট) ছিল, ইনজুরি থেকে (সেরে) উঠছি। আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা