× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খ্যাতির বিড়ম্বনায় পৃথ্বী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৩ পিএম

খ্যাতির বিড়ম্বনায় পৃথ্বী

এমন কাণ্ডের সাক্ষী হবেন ভাবতে পেরেছিলেন পৃথ্বী শ! ভক্তের আবদার মেটানো সেলফি না তুলে আক্রমণের শিকার হওয়া ক্রিকেটারও বুঝি তিনি একমাত্র। যাই হোক, খ্যাতির বিড়ম্বনায় পুড়ছেন রঞ্জি ট্রফিতে গত মাসে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো ব্যাটার।

ঘটনাটি বুধবারের। মুম্বাইয়ে মধ্যরাতে বন্ধু আশিস যাদবকে নিয়ে খেতে বের হয়েছিলেন পৃথ্বী। হোটেলে ঢোকার আগে এক ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চান। প্রথমবার সেলফি তুললেও পরে নাকচ করে দেন। তা নিয়েই কাণ্ড। পৃথ্বীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন ওই ব্যক্তি।

হামলার ঘটনায় আটক হয়েছেন স্বপ্না গিল নামের এই তরুণী...

আরও পড়ুন: যে রেকর্ড আছে পৃথ্বীরও

খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় দেখেন ভক্ত রীতিমতো শত্রু হয়ে গেছেন। এরপরের ঘটনা গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। পৃথ্বীর ওপর হামলা ও তার বন্ধুর গাড়ি ভাঙচুরের অভিযোগে আটজনের নামে মামলা দিয়েছে পুলিশ। ইতোমধ্যে স্বপ্না গিল নামের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা