প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৬ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৩ পিএম
আগেরদিন ঠিকঠাক গেলেও সকালের সেশন মোটেও ভারতের পক্ষে গেল না। তোপ একাই দেগেছেন নাথান লায়ন। ডানহাতি অফব্রেকের ঘূর্ণিতে রীতিমত ধুঁকছে ভারত, শঙ্কা জেগেছে অল্পতে গুটিয়ে যাবার। গতকালের ২১ রানের সঙ্গে সকালে আরও ৬১ রান যোগ করতেই নেই রাহুল, রোহিত, পূজারা, শ্রেয়স—টপ অর্ডারের চার ব্যাটার।
বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লায়ন প্রথম তোপ দাগেন খেলার ১৭ তম ওভারে। লাঞ্চের আগের দৃশ্যপটে শুধুই ৩৫বর্ষী স্পিনারের। ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে রাহুলকে এলবির ফাঁদে ফেলে। ভারতের ওপেনারের থেকে আসে ১৭ রান।
এক ওভার পর আবারও তোপ দাগেন লায়ন। এবার সরাসরি বোল্ড, রোহিত ফেরেন ৩২ রান করে। ওই ওভারে এক বল পর ভারতের ভিত নড়িয়ে দেন লায়ন। শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পূজারাকে রানের খাতা খুলতে দেননি। চতুর্থ উইকেট আসে হ্যান্ডসকম্বের হাত ধরে। দুর্দান্ত ক্যাচে যেভাবে শ্রেয়াস আইয়ারকে ফিরিয়েছেন মিডল অর্ডার ব্যাটার তাতে উইকেটের কৃতিত্ব যেন পুরোটাই তার। চার উইকেট হারিয়ে ভারতও ধুঁকছে।
আরও পড়ুন: ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া
৪২ বল থেকে ১৪ রান করে ভারতকে বিপর্যয়ের থেকে পথ দেখাচ্ছেন বিরাট কোহলি। তাকে সঙ্গ দিচ্ছে রবিন্দ্র জাদেজা। পঞ্চম উইকেট জুটিতে দুজনে লাঞ্চের আগ পর্যন্ত তুলেছেন ২২ রান। ১১ ওভারে ২৫ রান খরচায় সকাল রাঙিয়েছেন লায়ন।
আগের দিন, দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দাপট দেখিয়েছেন ভারতের তিন বোলার—দুই স্পিনার অশ্বিন ও জাদেজার সঙ্গে তোপ দেগেছিলেন মোহাম্মদ শামি। উসমান খাজার মাটি কামড়ে থাকা ফিফটি এবং হ্যান্ডসকম্বের ফিফটি ছাড়ানো ব্যাটে ২৬৩ রান তোলে ভারত। ৪ উইকেট হারানো ভারতের সংগ্রহ ৮৮ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে তারা পিছিয়ে এখনও ১৭৫ রানে।