× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৩ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক সৌদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৪ পিএম

২০২৩ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক সৌদি

গতকাল ভালোবাসার দিনে দারুণ এক খুশির খরব পেয়েছে সৌদি আরব। ফিফা কাউন্সিলের এক সভায় দেশটিকে আগামী ২০২৩ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক করা হয়েছে। ফলে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ষষ্ঠ আয়োজক দেশ হবে মধ্যপ্রাচ্যের দেশটি।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপ ভারতে, ভিসা পাবে পাকিস্তান

আরও পড়ুন: ঐচ্ছিক অনুশীলনে সিরিয়াস মঈন আলী

মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বকাপের আয়োজক হওয়ার পরপরই ফুটবলে একের পর এক চমক দিচ্ছে সৌদি। যার শুরুটা করেছিল তারা বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে হারিয়ে। এরপর রোনালদোকে দেশটির ক্লাবে ভিড়িয়ে চমক দিয়েছে। পরের চমকটা আরও বড় প্রথমবারের মতো সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছে দেশটির ক্লাব আল হিলাল। যদিও রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারতে হয়েছে তাদের। তবে টুর্নামেন্টে পারফর্ম করে যেভাবে তারা একের পর এক বড় ক্লাবগুলোকে হারিয়ে ফাইনালে পা দিয়েছে তা প্রশংসা কুড়িয়েছে বেশ। এবার তারা নিজেরাই আয়োজক হচ্ছে।

এর আগে নানা সময় সৌদির ফিফা বিশ্বকাপ আয়োজক হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। সেটি যে নিছকই গুঞ্জন নয় তার প্রমাণ মিলে ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য দেশটির আগ্রহ দেখে। কেননা, এই আসরটি সাফল্যের সঙ্গে আয়োজন করতে পারলে মিলবে বাহবা। সেই সঙ্গে আগামীতে বিশ্বকাপ আয়োজকের দৌড়ে এগিয়ে যাওয়া যাবে আরও কিছুটা। বাড়তি পাওনা হিসেবে মিলবে বড় ক্লাবগুলোর সমর্থন। যা আগামীতে ফিফা বিশ্বকাপ আয়োজক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে কয়েকগুণ।

সেই লক্ষ্যেই আয়োজনে চমক দিতে চায় সৌদি। সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল এই সিদ্ধান্তের প্রতিফলন করে বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব এবং তাদের ভক্তদের সৌদি আরবে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমরা সম্মানিত এবং অত্যন্ত উচ্ছ্বসিত। আপনারা সম্প্রতি সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করে জাতি হিসাবে আমাদের সক্ষমতা প্রত্যক্ষ করেছেন। এখন আমাদের প্রমাণ করার সুযোগ যে আমরা বিশ্বমানের আয়োজক। আমরা খেলার প্রতি আমাদের অকৃত্রিম ভালবাসা এবং ভালোর জন্য একটি শক্তি হওয়ার আকাঙ্ক্ষা প্রদর্শনের জন্য উন্মুখ।’

তিনি আরও বলেন, ‘ফুটবল এবং একটি দেশ হিসাবে আমাদের রূপান্তরের যাত্রায় এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশ্বাস করি এর সাথে জড়িত সকলেই বিভিন্ন স্তরে অনস্বীকার্য অগ্রগতি দেখতে পাবে। আমরা আমাদের ছেলেদের এবং মেয়েদের অনুপ্রাণিত করতে, নতুন সংযোগ তৈরি করতে এবং নতুন সম্পর্ক তৈরি করতে খেলাধুলার শক্তিতে বিশ্বাস করি।’

উল্লেখ্য, টুর্নামেন্টটি চলতি বছরের আগামী ডিসেম্বরের ১২ থেকে ২২ তারিখে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা