× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে স্ব অবস্থানে ম্যানইউ-ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩১ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৫ পিএম

জয়ে স্ব অবস্থানে ম্যানইউ-ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ররিবার রাতে ভিন্ন ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতে পয়েন্ট বাড়লেও টেবিলে দুদলের অবস্থানটা একই। যথারীতি টেবিলের ২ নম্বরে বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি ও তৃতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের পয়েন্ট পার্থক্য ২।

অ্যাস্টন ভিল্লার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে টেবিলের দুই নম্বরে থাকা ম্যানসিটি। কাজও হয় তাতে। ম্যাচের ৪ মিনিটের মাথায় রিয়াদ মাহরেজের বাড়ানো বলে দলকে লিড এনে দেন রোডদ্রি। এরপর আক্রমণ পাল্টা-আক্রমণে খেলা এগিয়েছে। তবে গোল আসতে সময় নিচ্ছিল। অবশেষে ৩৯ মিনিটে আর্লিং হাল্যান্ডের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন গুনডোগান। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবধান ৩-০ করেন রিয়াদ মাহরেজ। পেনাল্টি থেকে তার গোলটিই হয়ে থাকল সিটির শেষ গোল। তবে তার ওই গোলেই ম্যাচ থেকে একরকম ছিটকে গিয়েছে ভিল্লা।

দ্বিতীয়ার্ধে ১ গোল শোধ দিলেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। এরপর আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।

আরও পড়ুন:  ‘ভাইরাসের’ কবলে পিএসজি!

আরও পড়ুন: শেষের দিকে মুন্না খুব তাড়াহুড়ো করেছিল, চলে যাবে বলেই হয়তো...

সিটির সঙ্গে পয়েন্ট টেবিলের লড়াইয়ের ম্যাচে প্রতিপক্ষ লিডসের ডেরায় আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পাচ্ছিল না টেন হ্যাগ শিষ্যরা। অবশেষে ম্যাচের ৮০ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। দলকে পথ দেখান দারুণ সময় পার করা মার্কাস র‌্যাশফোর্ড। চলতি মৌসুমে এটি তার ১২তম গোল। সেই গোলের রেশ কাটতে না কাটতে ফের গোলের উল্লাসে মাতে টেন হ্যাগ শিষ্যরা। আলেজান্দ্রো গার্নাচোর গোলে ব্যবধান দ্বিগুণ হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিল সমর্থকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা