× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোনিকে জাদেজার খোঁচা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৪ পিএম

ধোনিকে জাদেজার খোঁচা

ব্যাট-গ্লাভস ছেড়ে কি তাহলে ট্রাক্টর চালানো ধরবেন মহেন্দ্র সিং ধোনি—প্রথমবার ভিডিওটি চোখে আসতে এমন ভাবতে বাধ্য হবেন যেকেউ। এবড়োখেবড়ো জমিতে ট্রাক্টরের স্টিয়ারিং ধরা ধোনি, সাদা গেঞ্জি আর কালো ট্রাউজারে যেন পুরোদস্তুর ট্রাকচালক। 

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্যাপশন দেখলে মনের ভেতর উঁকি মারা ‘ট্রাকচালক’ ধারণা কিছুটা হলেও আস্থা পাবে, তাহলে সত্যি সত্যি ট্রাকচালক হতে যাচ্ছেন ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার।

নিজের ইনস্টাগ্রামে ধোনি লিখেছেন, নতুন কিছু শিখতে পেরে ভালো লাগছে। কিন্তু কাজ শেষ হতে অনেক বেশি সময় লেগেছে।’ 

আরও পড়ুন: ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া

ধোনির সেই ছবিতে খোঁচা মারতে ছাড়েননি রবীন্দ্র জাদেজা। বর্ডার-গাভাস্কার ট্রফির নাগপুর টেস্টের প্রথম দিনের নায়ক খুঁজে পেয়েছেন ফাঁকফোকর। ধোনির ট্রাকের যে নাম্বার প্লেট নেই, সেটাই কমেন্ট করে জানিয়েছেন, ‘নাম্বার প্লেট নেই’। ধোনিকে দেওয়া জাদেজার খোঁচা নিয়েও চলছে কমেন্ট চালাচালি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা