প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৪ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৬ এএম
সমালোচনার জবাবটা মাঠে দিতেই পছন্দ করেন তিনি। সে কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলে এক আস্থার নাম তার সমর্থকদের কাছে। যারা বিশ্বাস করেন রোনালদোর কাছে বয়স কেবল একটা সংখ্যা মাত্র। সে কারণেই হয়তো প্রত্যাশাটাও আকাশচুম্বী।
সমর্থকদের আস্তার প্রতিদান দিতে নিজের সেরাটা নিঙরে দেন সিআর সেভেনও। সে কারণেই হয়তো এখনও নতুন করে রেকর্ড গড়ার তাড়না তারা করে তাকে। বৃহস্পতিবার রাতেও গড়েছেন এক রেকর্ড। নিজেকে নিয়ে গেছেন সবচেয়ে উঁচুতে। যেখানে কেবল তিনিই একা।
সৌদি আরবে পা রাখার পর শুরু থেকেই কিছুটা অগোছালো ছিলেন রোনালদোর। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার থাকে। সে কারণেই হয়তো ধুঁকছিলেন। তাতে যেন সহ্য হচ্ছিল না সৌদি সমর্থকদের।
তবে যখন তিনি ফিরেছেন তখন ভক্তদের জমে থাকা সকল প্রত্যাশা দিয়েছেন এক ম্যাচেই। সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে রোনালদো একাই করেছেন ৪ গোল। আর তাতেই নতুন উচ্চতায় রোনালদো।
আরও পড়ুন: খরা কাটাতে এক ম্যাচে ৪ গোল করলেন রোনালদো
লিগ পর্যায়ে ফুটবলে রোনালদোর গোল এখন ৫০৩টি। ২০ বছরের ক্যারিয়ারে এই গোল করেছেন ৫টি ক্লাবের হয়ে। পর্তুগালের স্পোর্তিংয়ের হয়ে ৩টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ১০৩টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি, জুভেন্টাসের হয়ে ৮১টি ও আল নাসরের হয়ে ৫টি। লিগ ফুটবলে ৪৯৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।