× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল নয় যেন আয়ারল্যান্ডের প্রেস কনফারেন্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৭ পিএম

বিপিএল নয় যেন আয়ারল্যান্ডের প্রেস কনফারেন্স

বুধবার খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স ম্যাচ শেষে খুলনার জন্য অপেক্ষাটা ছিল প্রায় মিনিট দশেকের। অপেক্ষার অবসান ঘটিয়ে খুলনার হয়ে অ্যান্ড্রু বার্লবার্নি যখন প্রেস কনফারেন্স রুমে ঢুকলেন, সেটা হয়ে ওঠে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজপূর্ব প্রেস কনফারেন্স। বিপিএলের চেয়ে সাংবাদিকদের আগ্রহ ছিল দুই দলের সিরিজে বার্লবার্নির ভাবনা নিয়ে। হতাশ করেননি। নিজের ভাবনাগুলো পরিষ্কার করে জানান দেন। সেখানে ছিল বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করার তীব্র ক্ষুধার কথা।

বাংলাদেশ সফরের প্রস্তুতির জন্য বিপিএল খেলা কিনা কিংবা মিরপুরে টেস্ট ক্রিকেট খেলা নিয়ে নানা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেন অ্যান্ড্রু বার্লবার্নি। মনে হচ্ছিল বিপিএল নয়, হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজপূর্ব সংবাদ সম্মেলন। বার্লবার্নি বলেন, ‘অনেকের মনে হচ্ছে টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য খেলছি। না, এটা (বাংলাদেশ) ক্রিকেট খেলার জন্য দারুণ জায়গা, তাই এসেছি। আমাকে নেওয়ার জন্য খুলনা টাইগার্সের প্রতি কৃতজ্ঞ।’

বার্লবার্নি ছাড়াও আইরিশ কার্টিস ক্যাম্ফার খেলছেন বিপিএলে। দুজনের বিপিএলের অভিজ্ঞতা দলে কাজে লাগবে সেটা নিয়ে আশাবাদী বার্লবার্নি। ‘আশা করি সফরের টেস্ট ম্যাচ শেষে এখানে আবারও বসব। তখন বলতে পারব সুবিধা হয়েছে কিনা।’ 

আরও পড়ুন: কাজ শুরু করে দিয়েছেন হাথুরুসিংহে

আরও পড়ুন:  প্রতিশোধের নেশায় নেপাল

টেস্ট ফরম্যাটে ঘরের মাঠে বরাবরই প্রতিপক্ষকে হারাতে স্পিন ট্র্যাকেই থাকে বাংলাদেশের ভরসা। সেটা অজানা নেই ২০১৯ সালে লর্ডসে সর্বশেষ টেস্ট খেলা আইরিশদের। সেভাবে একাদশ সাজিয়ে প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল বার্লবার্নির কণ্ঠে। ‘লর্ডসে শেষ টেস্ট ভিন্ন কন্ডিশনে খেলেছি। সেরা একাদশ নিয়ে জয়ের চেষ্টা ছিল। এখানেও সেই চেষ্টা থাকবে। উইকেটে টার্ন থাকলেও প্রতিদ্বন্দ্বিতার পথ খুঁজে নিতে হবে। অনেক কঠিন হলেও উপভোগ্য হবে।’

টেস্টে প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও ওয়ানডে সিরিজ কঠিন হবে তা স্বীকার করে নেন। তবে আগামী মে-তে ফিরতি সিরিজে এই অভিজ্ঞতায় হারাতে চান। ‘শেষ ২-৩ বছরে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। কঠিন হলেও তিন ম্যাচ জয়ের চেষ্টা থাকবে। এই সিরিজ থেকে শিখে মে-তে ফিরতি সিরিজে হারাতে পারব মনে হয়।’ যোগ করেন বার্লবার্নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা