× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজির বিদায়, ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৫ পিএম

পিএসজির বিদায়, ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

ফ্রেঞ্চ কাপ মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তারকাঠাসা দল পিএসজিকে। অন্যদিকে ক্লাব বিশ্বকাপে আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

মার্শেইয়ের বিপক্ষে এমবাপ্পে না থাকলেও দলের বাকি প্রায় সব তারকারাই ছিলেন। দলে নেইমার ফেরায় জয়ের আশায় করেছিল পিএসজির সমর্থকরা। তবে প্রতিপক্ষের ডেরায় হুংকার দেওয়া হয়নি তাদের। ম্যাচের ৩১ মিনিটের মাথায় পিএসজির ভুলে পেনাল্টি পায় মার্শেই। গোলকের দলকে লিড এনেদেন সানচেজ। তবে বিরতিতে যাওয়ার আগেই সার্জিও রামোসের গোলে সমতায় ফিরে পিএসজি।

তবে দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি তারা। উল্টো ৫৭ মিনিটে এক গোল হজম করে ছিটকে যেতে হয়েছে তাদের।

অন্যদিকে ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল জিতে আগেই ফাইনালে পা দিয়েছিল সৌদির ক্লাব আল হিলাল। গতকাল রাতে তাদের প্রতিপক্ষ হওয়ার ম্যাচে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ৪-১ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপে আল হিলালের রেকর্ড

রিয়াল মাদ্রিদের হয়ে গোল পেয়েছেন ভিনিসিয়াস, ভালভার্দে, রোড্রিগো ও আরিবাস। তাতেই নিশ্চিত হয়েছে ফাইনাল। আগামী ১১ ফেব্রুয়ারি রাত ১ টায় শিরোপার লড়াইয়ে সৌদির ক্লাব আল হিলালের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা