× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব বিশ্বকাপে আল হিলালের রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৩ পিএম

ক্লাব বিশ্বকাপে আল হিলালের রেকর্ড

বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের ফুটবল। ইউরোপ থেকে রেকর্ড টাকা খরচ করে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। এবার দেশটির আরেক ক্লাব আল হিলাল গড়ল আরেক কৃতী। ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে তারা। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে কোয়ালিফাই করেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে।

মঙ্গলবার রাতে তাঞ্জিয়ারে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তিনবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেস জয়ী ফ্লামেঙ্গোকে ৩-২ ব্যবধানে হারায় আল-হিলাল। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মিসরের ক্লাব আল-আহলির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফাইনালে সেখান থেকে জয়ী দলের মোকাবেলা করবে সৌদির ইতিহাসে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠা ক্লাবটি।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই সালেম আল দাওশিরির সফল স্পট কিকে এগিয়ে যায় আল হিলাল। পরবর্তীতে ২০তম মিনিটে ফ্লামেঙ্গোকে পেদ্রো সমতায় ফেরালেও বেশিক্ষণ তা স্থায়ী করতে পারেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে গারসন বক্সে ফাউল করে লাল কার্ড দেখলে ব্রাজিলিয়ান ক্লাবটি পরিণত হয় ১০ জনের দলে। তখন আরও একটি সফল স্পট কিকে দলকে আবারও এগিয়ে নেন সালেম দাওশিরি।

বিরতির পর ৭০তম মিনিটে গিয়ে আরও একটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন লুসিয়ানে ভিয়েত্তো। ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করেন পেদ্রো। তবে সেই গোল কেবল ব্যবধানই কমিয়েছে। ২০১৯ সালে প্রতিযোগীতার ফাইনালে লিভারপুলের বিপক্ষে বিদায় হওয়া ক্লাবটি এবার বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকেই।

ফাইনালে ওঠে এরইমধ্যে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামার জন্য মুখিয়ে আছে তারা। ম্যাচ জিতে রচিত করতে চায় ইতিহাস। আজ রাত একটায় ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আল আহলির বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি রাত ১টায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা