× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের বিপক্ষে অল্পতে আটকে গেল খুলনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৫ পিএম

সিলেটের বিপক্ষে অল্পতে আটকে গেল খুলনা

ইনিংসের দ্বিতীয় ওভার থেকে শুরু, সময় এগোনোর সঙ্গে সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের বোলারদের তোপে পড়েছে খুলনা টাইগার্স। আসা-যাওয়ার মিছিলের দিনে মাহমুদুল হাসান জয়ের ৪১ ও শেষদিকে নাহিদুলের ২২ রানে ১১৩ পর্যন্ত তুলতে পেরেছে সাই হোপের দল।

মিরপুরে টেবিলের শীর্ষ মজবুতের ম্যাচে ১১৪ রানের ছোট লক্ষ্যে লড়বে মাশরাফি মর্তুজার দল। 

টস জিতে বুধবার আগে ব্যাটিং করতে নেমে ইমাদ ওয়াসিমে ঘুর্ণিতে পরাস্ত হন মুনিম শাহরিয়ার। পরে স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই খুলনা হারিয়ে ফেলে শুরুর চার ব্যাটার। টপ অর্ডার, মিডল হয়ে লোয়ার সবখানে ব্যর্থ ছিল খুলনা।

চারে নামা জয় ৪১ বলে ৪১ রান এনে দলকে লজ্জার হাত থেকে বাচান। ৩টি চার ও দুটি ছক্কায় সাজিয়েছিলেন তার ইনিংস। শেষ দিকে ১৭ বলে নাহিদুলের ২২ রান দলীয় শতরান পার করে খুলনার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে সাই হোপের দল।

বোলিংয়ে দুর্দান্ত কাটানো দিনে ইমাদ ওয়াসিম ছিলেন সবচেয়ে কিপটে। ৪ ওভারে ১০ রান দিয়ে তুলেছেন দুটি উইকেট। ২২ রানে তিনটি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ২৪ রান খরচায় রুবেল হোসেনের ঝুলিতে এসেছে দুটি উেইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা