× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈভবের ব্যাটে বিশ্বরেকর্ড: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরি

প্রবা প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৫ মিনিট আগে

আপডেট : ৮ মিনিট আগে

বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভারতের ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

মঙ্গলবার ইউনিভার্সিটি অফ দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা বৈভব মাত্র ২৮ বলে পূর্ণ করে শতরান। এর মধ্য দিয়ে জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেয় সে। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠে তার ব্যাট। পরের ১০০ রান করতে মাত্র ২৪ বল খেলেছে এই তরুণ ব্যাটার। সব মিলিয়ে ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ভেঙে দেয় চ্যাড বোয়েসের ১০৩ বলে করা আগের রেকর্ড।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি বৈভবের দ্বিতীয় সেঞ্চুরি। তবে এই এক ইনিংসেই চারটি রেকর্ডের মালিক হয়েছে সে। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটি করেছিল বৈভব। এবার দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির পাশাপাশি ৪০ বলে ১৫০ রান করে দ্রুততম দেড়শর রেকর্ডও গড়েছে সে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা