× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:৩১ পিএম

নাজমুল হোসেন শান্ত। ছবি: ফেসবুক থেকে

নাজমুল হোসেন শান্ত। ছবি: ফেসবুক থেকে

দুবাইয়ে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অসুস্থতার কারণে জাপান থেকে দেশে ফিরে আসতে হয়েছিল বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে আজ দলের সঙ্গে যোগ দিতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় শান্তর ঢাকা ছাড়ার কথা।

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে জাপানে গিয়েছিলেন তিনি। সেখানেই জ্বরে আক্রান্ত হন নাজমুল শান্ত। সতর্কতা হিসেবে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। ঢাকায় ফেরার পর শান্তর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি।

তবে পুরোপুরি সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হয়। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় শান্তকে। এরপরই তার দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায়। 

আরও পড়ুন
 তবু অনুতপ্ত নন লিটন

শান্তর নেতৃত্বে বাংলাদেশ দলের পরবর্তী বড় পরীক্ষা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। দুবাইয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর দল যাবে আবুধাবিতে। সেখানে ৯ অক্টোবর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট।

টেস্ট সিরিজের পর আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ে নিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সেই সিরিজেও বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কথা শান্তর। ফলে গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সূচির আগে অধিনায়কের সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়াটা বাংলাদেশের জন্য স্বস্তির খবর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা