× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ০৯:১৭ এএম

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ভালো ব্যাটিং করা হৃদয়ও অবশ্য ৬ বলে ১১ রান করে আউট হয়ে যান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ভালো ব্যাটিং করা হৃদয়ও অবশ্য ৬ বলে ১১ রান করে আউট হয়ে যান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেটে শ্রীলঙ্কার করা ১৬৫ রানের জবাবে বাংলাদেশ ১০২ রানেই গুটিয়ে যায়।

টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে রাখে বাংলাদেশ। মাত্র ২১ রানে ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। মেহেদী হাসান এক ওভারেই দুটি উইকেট তুলে নেন। অভিষিক্ত আলিস আল ইসলামও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেটের দেখা পান।

তবে মাঝের ওভারে আরাচাগে ও বান্দারের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। এরপর শেষ দিকে থারিন্দু রত্নায়েকে ঝড় তোলেন। মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ৩২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন রত্নায়েকে।

শেষ ৫ ওভারে ৮৩ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলিংয়ের সবচেয়ে ব্যয়বহুল ওভারটি আসে মোস্তাফিজের কাছ থেকে। ১৪তম ওভারে নো-বল ও ওয়াইডসহ ২৫ রান দেন তিনি। রিশাদ হোসেনও নিজের শেষ দুই ওভারে ৩৭ রান দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।


১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই সাইফ হাসান এবং দ্বিতীয় ওভারে তানজিদ হাসান ফিরে যান। এরপর অধিনায়ক লিটন দাসও থুসারার ইয়র্কারে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই কোনো রান করতে পারেননি।

তাওহিদ হৃদয়কে ঘিরে কিছুটা আশা জেগেছিল। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ভালো ব্যাটিং করা হৃদয়ও অবশ্য ৬ বলে ১১ রান করে আউট হয়ে যান। এরপর পারভেজ হোসেন ও মেহেদী হাসান পরপর দুই বলে আউট হলে ৬৪ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানের পরাজয় মেনে নিতে হয় তাদের।

ফলে এশিয়ান গেমস ক্রিকেটে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ পদকের ম্যাচেও পরাজিত হলো বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা জয় দিয়ে নিশ্চিত করল ব্রোঞ্জ পদক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা