× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কার লজ্জার হার

এশিয়ান গেমসের ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৩:৪২ পিএম

এশিয়ান গেমসের স্বর্ণপদকের ম্যাচে দেখা মিলবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ছবি: আল জাজিরা

এশিয়ান গেমসের স্বর্ণপদকের ম্যাচে দেখা মিলবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ছবি: আল জাজিরা

এশিয়ান গেমসের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

বৃহস্পতিবার নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে স্বর্ণপদকের ম্যাচ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত।

ব্যাট হাতে ঈশান কিষানের দুর্দান্ত ইনিংস এবং বোলারদের দুর্দমনীয় পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পায় ভারত। আগামী রবিবার অনুষ্ঠিত হবে স্বর্ণপদকের লড়াই।

জাপানের বিপক্ষে ভারতের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসে এটাই ছিল ভারতের প্রথম ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। কঠিন উইকেটে শুরুতেই চাপে পড়ে ভারত।

একাদশে জায়গা পাওয়া তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৯ রান করে ভারতকে প্রাথমিক ধাক্কা সামলাতে সাহায্য করেন। তার বিদায়ের পর ইনিংসের হাল ধরেন ঈশান কিশান।

স্পিনারদের জন্য সহায়ক উইকেট এবং অসমান বাউন্সের মধ্যেও দারুণ পরিণত ব্যাটিং করেন কিশান। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণের মাত্রা বাড়িয়ে শেষ পর্যন্ত ৪৬ বলে অপরাজিত ৮০ রান করেন তিনি। ইশানের অপরাজিত ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে ভারত।


ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন পেসার জাসপ্রিত বুমরাহ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা।

বুমরাহর সঙ্গে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরও বল হাতে দারুণ করেন। এর সঙ্গে তিনটি রানআউট যোগ হয়ে আরও দ্রুত শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

শেষ পর্যন্ত ৪৫ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ম্যাচের অর্ধেক ওভার শেষ হওয়ার আগেই ১২৪ রানের বিশাল জয় নিশ্চিত করে ভারত।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ১১.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান। ফলে এশিয়ান গেমসের স্বর্ণপদকের ম্যাচে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিশ্চিত হয়। অপরদিকে ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেল শ্রীলঙ্কাকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা