× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ উইকেটের হার, সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ০৯:৪০ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ০৯:৫১ এএম

প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে সোনার পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। এশিয়ান গেমসের প্রথম ম্যাচে এবং প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। ১৩ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান করার পর পাকিস্তান ১০.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৯ রানের মধ্যেই তানজিদ হাসান ও লিটন দাসকে হারায় দল। এরপর পারভেজ হোসেনও ফিরে গেলে মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে তোলেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। সাইফ ১৭ বলে ১৯ রান করে ফিরলেও হৃদয় খেলেন দুর্দান্ত এক ইনিংস। মাত্র ২৫ বলে ৪৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৩ ছক্কা ও ৪টি চার।

হৃদয়ের সঙ্গে মোসাদ্দেক হোসেনের জুটিও বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। মোসাদ্দেক ১৬ বলে ১১ রান করে আউট হন। শেষদিকে মেহেদী হাসানের ৪ বলে অপরাজিত ৮ রান বাংলাদেশকে ১১১ রানে পৌঁছে দেয়।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র দুই ওভারের মধ্যে অধিনায়ক সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতকে ফিরিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ১৭ রানে ২ উইকেট হারিয়ে তখন পাকিস্তানের জয় কঠিন মনে হচ্ছিল।

তবে সাইম আইয়ুব ও পরের ব্যাটাররা পরিস্থিতি বদলে দেন। সাইম ১২ বলে ২১ রান করে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দিয়ে ফিরলেও পাকিস্তানের রান তোলার গতি থামেনি।

মোস্তাফিজের শেষ ওভারটিই কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আব্দুল সামাদ ওই ওভারে ছক্কা ও চারসহ মোট ২৩ রান তুলে পাকিস্তানের জয়ের পথ সহজ করে দেন। এরপর আর কোনো বিপদ হয়নি পাকিস্তানের।

শেষ পর্যন্ত ১০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করে ফাইনালে নিজেদের নাম লিখিয়ে নেয় পাকিস্তান। আর বাংলাদেশের সোনার পদকের স্বপ্ন থেমে যায় সেমিফাইনালেই।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা