× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ ওভারের রোমাঞ্চে জাপানকে ২ রানে হারাল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫২ পিএম

ব্যাট হাতে ভারতের বড় রান সংগ্রহে বাধঅ ছিল জাপানের স্পিনার ও ফিল্ডাররা। ছবি: বিসিআই

ব্যাট হাতে ভারতের বড় রান সংগ্রহে বাধঅ ছিল জাপানের স্পিনার ও ফিল্ডাররা। ছবি: বিসিআই

পাঁচ ওভারের ম্যাচে ভারত ৩২/৪, জাপান ৩০/৩। ফলাফল মাত্র ২ রানে জয় পেল ভারত।

জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচটি ছিল অদ্ভুত সব ঘটনায় ভরা এক রোমাঞ্চকর টি-টোয়েন্টি।

বৃষ্টিতে আগের দুই দিন খেলা হয়নি। মাঠ শুকানোর পর্যাপ্ত আধুনিক ব্যবস্থা না থাকায় মঙ্গলবার ম্যাচ শুরুর আগেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যতটুকু সময় দরকার, ঠিক ততটুকু সময়ে ম্যাচটি নামিয়ে আনা হয় পাঁচ ওভারে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মাত্র পাঁচ ওভারের ম্যাচ হওয়ায় শুরু থেকেই বড় শটের চেষ্টা করে ভারত। কিন্তু মন্থর ও প্রচণ্ড টার্নিং উইকেটে সেই পরিকল্পনা কাজে আসেনি। প্রথম বলেই শূন্য রানে আউট হন অভিষেক শর্মা- শট খেলতে গিয়ে বল নিজের উইকেটে লাগিয়ে বসেন তিনি।

উইকেটের আচরণ এতটাই কঠিন ছিল যে ম্যাচের ১০ ওভারই করা হয় স্পিনে। পুরো ম্যাচে চারটির বেশি বাউন্ডারি আসেনি। একপ্রান্ত ধরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন আইয়ার। ১২ বলে ১৬ রান করে তিনিই ভারতের ইনিংসকে ৩২ রানে নিয়ে যান।


শুরুতেই চাপে জাপান

৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই জাপানকে চাপে ফেলেন অক্ষর প্যাটেল। তার করা প্রথম ওভারে আসে মাত্র ২ রান। এর মধ্যেই ডিপ স্কয়ার লেগ থেকে ঈশান কিষানের সরাসরি থ্রোতে রানআউট হন ল্যাচলান ইয়ামামোটো-লেক। তৃতীয় আম্পায়ার না থাকায় সিদ্ধান্তটি আরও কঠিন হয়ে ওঠে।

দুই ওভার শেষে জাপানের সংগ্রহ ছিল ৮ রানে ২ উইকেট। মনে হচ্ছিল ভারত সহজেই ম্যাচটি নিজেদের করে নেবে। কিন্তু তৃতীয় ও চতুর্থ ওভারে রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দরকে আক্রমণ করে যথাক্রমে ১০ ও ৭ রান তুলে নেয় জাপান।

ফলে শেষ ওভারে জাপানের দরকার ছিল মাত্র ৮ রান।

শেষ ওভারে নাটক

শেষ ওভারে অক্ষর প্যাটেলের বোলিংয়ের পাশাপাশি আম্পায়ারিংও ম্যাচের আলোচনার কেন্দ্রে চলে আসে। জাপানের বাঁহাতি ব্যাটার আলেকজান্ডার শিরাই-প্যাটমোর লেগ সাইডে রিভার্স হিট করার চেষ্টা করলেও জাপানি আম্পায়ার ক্রিস থারগেট একাধিক বল লেগ সাইড ওয়াইড ডাকেন।

দ্বিতীয় এমন সিদ্ধান্তের পর জাপানের সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৫ রান। ভারতীয় শিবিরে তখন হতাশা স্পষ্ট। এরপর নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস ব্রাউন তার সহকর্মীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি বদলে দেন।

শেষ পর্যন্ত অক্ষর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখেন। ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে কোনো উইকেট না পেলেও শেষ ওভারে জাপানকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে দেননি। জাপান থামে ৩০/৩-এ।

ফলে মাত্র ৩২ রান করেও পাঁচ ওভারের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান সফলভাবে ডিফেন্ড করার রেকর্ড গড়ে ভারত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা