× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের শাটলারদের জার্সিতে ভুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭ পিএম

শাটলারদের খেলার জন্য দেওয়া জার্সিতে রয়েছে নামের বানান, ডিজাইন, ফন্ট ও পতাকার আকারসহ একাধিক ভুল। ফাইল ছবি

শাটলারদের খেলার জন্য দেওয়া জার্সিতে রয়েছে নামের বানান, ডিজাইন, ফন্ট ও পতাকার আকারসহ একাধিক ভুল। ফাইল ছবি

এশিয়ান গেমসের পর্দা উঠতেই নেতিবাচক কারণে আলোচনায় বাংলাদেশ।

সোমবার কোর্টে নামার কথা বাংলাদেশের ব্যাডমিন্টন দলের। অথচ এর আগেই সামনে এসেছে জার্সি নিয়ে বড় ধরনের জটিলতা।

শাটলারদের খেলার জন্য দেওয়া জার্সিতে রয়েছে নামের বানান, ডিজাইন, ফন্ট ও পতাকার আকারসহ একাধিক ভুল। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে গেমসের আয়োজক কমিটিও।


শাটলারদের অভিযোগ, জার্সির ভুলগুলো বাংলাদেশে থাকতেই তারা ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুমোদন নেওয়া হয়েছেÑ এমন দাবি করে সেই জার্সি পরেই শাটলারদের নাগোয়ায় পাঠানো হয়েছে।

নাগোয়ায় গিয়ে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। আয়োজক কমিটি জার্সিতে থাকা বিভিন্ন অসঙ্গতি নিয়ে আপত্তি জানিয়েছে। ফলে নির্ধারিত সময়ে বাংলাদেশের শাটলাররা আদৌ এই জার্সি পরে কোর্টে নামতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা