× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যুতে জলাবদ্ধতা, সেমিফাইনালের আগে উদ্বেগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৩ এএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৭ এএম

কোরোগি স্পোর্টস পার্কের একটি বাউন্ডারি লাইনের কাছে জলাবদ্ধতা দেখা যায়। ছবি: আইএএনএস

কোরোগি স্পোর্টস পার্কের একটি বাউন্ডারি লাইনের কাছে জলাবদ্ধতা দেখা যায়। ছবি: আইএএনএস

এশিয়ান গেমস ২০২৬-এর ক্রিকেট ভেন্যু কোরোগি স্পোর্টস পার্কের একটি অংশে পানি জমে থাকতে দেখা গেছে। বাউন্ডারির কাছাকাছি এলাকায় পানি জমে থাকায় সেখানে খেলোয়াড় ও সাংবাদিকদের চলাচলে সমস্যা হচ্ছে।

এই মাঠেই নারী ক্রিকেটের সেমিফাইনালে রবিবার মুখোমুখি হওয়ার কথা ভারত ও বাংলাদেশের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভেন্যুর এমন পরিস্থিতি মাঠ ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে একই ভেন্যুতে বৃষ্টির কারণে বাংলাদেশ ও চীনের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছিল। মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। পরে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

অন্যদিকে ভারতের নারী দল এশিয়ান গেমসে তাদের প্রথম ম্যাচে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়েছে। জাপান প্রথমে ব্যাট করে ৫৭ রানে অলআউট হয়। ভারত মাত্র পাঁচ ওভারেই ২ উইকেট হারিয়ে সেই রান টপকে যায়।

ফলে সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটি ঘিরে এখন কোরোগি স্পোর্টস পার্কের মাঠের পরিস্থিতির দিকেও নজর রয়েছে।

অ্যাথলেটস ভিলেজ নিয়ে ওসিএর ব্যাখ্যা

এদিকে এশিয়ান গেমসে ঐতিহ্যবাহী অ্যাথলেটস ভিলেজ না রাখার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওসিএর মহাপরিচালক হুসাইন এএইচজেড আল-মুসাল্লাম বলেন, একটি অ্যাথলেটস ভিলেজ থাকা ভালো হলেও আয়োজকদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নমনীয় থাকতে হবে।

তিনি বলেন, শুধু একটি বিশেষায়িত অ্যাথলেটস ভিলেজ নির্মাণের বদলে গেমস শেষে এসব স্থাপনা কীভাবে ব্যবহার করা হবে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তার মতে, একটি অ্যাথলেটস ভিলেজ নির্মাণে বিপুল অর্থ ব্যয় হয়। তাই গেমস শেষে এর ব্যবহার কী হবে, সেটিও গুরুত্বপূর্ণ।

ওসিএ জানিয়েছে, ২০৩০ সালের দোহা ও ২০৩৪ সালের রিয়াদ এশিয়ান গেমসে অ্যাথলেটস ভিলেজ থাকবে। 

সোর্স: আউটলুক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা