ডার্বিশায়ারের বিপক্ষে কঠিন ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
সেরা ছন্দে আছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। সম্প্রতি কাউন্টি ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্সও বলছে সেই কথাই। কাউন্টি ক্লাব কেন্টের জার্সিতে বল হাতে দাপট দেখাচ্ছেন এই পেসার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ওঠার লক্ষ্যে লড়ছে কেন্ট। দেরিতে দলে যোগ দিলেও শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে দলটিকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখছেন হাসান। ডার্বিশায়ারের বিপক্ষে কঠিন ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে উস্টারশায়ারের বিপক্ষেও দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে কেন্টের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হাসান। কাউন্টিতে প্রথমবারের অভিযানে এখন পর্যন্ত চার ম্যাচেই তার শিকার ২৬ উইকেট। তার বোলিং ইকোনমি মাত্র ৩.২৩।
চলতি আসরে কেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হাসান। চার ম্যাচে ৭৬১ বল করে ১২৬.৫ ওভার বোলিং করেছেন তিনি। এর মধ্যে ২৫টি মেডেন ওভারে দিয়েছেন ৪১০ রান। সেরা বোলিং ৬/৬৯। তার বোলিং গড় ১৫.৭৬। পাঁচ উইকেট পেয়েছেন একবার, আর চার উইকেট নিয়েছেন দুইবার।