× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির মাস সেরা খেলোয়াড়ের দৌড়ে হাসান মাহমুদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪ পিএম

প্রথমবারের মতো আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন হাসান মাহমুদ। ছবি: আল জাজিরা

প্রথমবারের মতো আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন হাসান মাহমুদ। ছবি: আল জাজিরা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সুবাদে প্রথমবারের মতো আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন বাংলাদেশের ক্রিকেটার হাসান মাহমুদ।

আইসিসির আগস্ট মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের এই পেসারের সঙ্গে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন।

আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় আসে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের হাত ধরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিং করে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় এক মাসের নায়ক বনে যান হাসান। 

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের প্রথম ঐতিহাসিক জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডানহাতি পেসার। ডারউইনে অনুষ্ঠিত টেস্টে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন হাসান।

প্রথম ইনিংসে মাত্র ৫৫ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও থামেননি তিনি- ৫৬ রানে শিকার করেন আরও ৩ উইকেট। তার দুর্দান্ত বোলিংই বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত এনে দেয় অস্ট্রেলিয়ার মাটিতে এক অবিস্মরণীয় টেস্ট জয়।


দুই ম্যাচের টেস্ট সিরিজে হাসান মাহমুদের শিকার মোট ৯ উইকেট, যেখানে তার বোলিং গড় ছিল ১৯.৭৭।

যদিও শেষ পর্যন্ত সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ডারউইনের জয়টি বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক হয়ে থাকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই পারফরম্যান্সের প্রভাব পড়েছে হাসানের র‍্যাঙ্কিংয়েও। আগস্টে টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে উঠে আসেন তিনি। 

হাসানের সঙ্গে মনোনয়ন পাওয়া লঙ্কান ক্রিকেটার সোনাল দিনুশাও আগস্টে টেস্টে দুর্দান্ত সময় কাটিয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজে ৪২০ রান করেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ১৬ উইকেট নিয়ে মাসসেরা হওয়ার দৌড়ে আছেন ওলি রবিনসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা