× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী এশিয়া কাপ

ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য ১৫০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৩ পিএম

বাংলাদেশের সামনে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

বাংলাদেশের সামনে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

নারী এশিয়া কাপের ফাইনালের টিকিট পেতে বাংলাদেশের সামনে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান তুলতে দিয়েছে বাংলাদেশ। ফলে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে করতে হবে ১৫০ রান।

টস জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে দেন সুলতানা খাতুন। ৫ বলে মাত্র ২ রান করে স্বর্ণা আক্তারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের এই ওপেনার।

তবে এরপরই শেফালি ভার্মাকে ঘিরে একাধিক সুযোগ নষ্ট করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সুলতানা খাতুনের বলে লং অনে শেফালির ক্যাচ ছাড়েন ফাহিমা খাতুন। পরের ওভারেই মারুফা আক্তারের বলে মিড অনে আরেকটি সুযোগ কাজে লাগাতে পারেননি নাহিদা আক্তার। পরে শেফালিকে রানআউট করার সুযোগও এসেছিল, সেটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।


সুযোগগুলো কাজে লাগিয়ে শেফালি ধীরে ধীরে ভয়ংকর হয়ে ওঠেন। প্রাতিকা রাওয়ালকে সঙ্গে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। ২৪ বলে ২০ রান করে ৯.৩ ওভারে রাবেয়া খানের বলে ফিরে যান প্রাতিকা। তবে তার বিদায়ের পরও ভারতের ইনিংসের নিয়ন্ত্রণ ধরে রাখেন শেফালি।

১৩.২ ওভারে অর্ধশতক পূর্ণ করেন শেফালি। শেষ পর্যন্ত ৪০ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। অবশেষে সুলতানা খাতুনের বলে শেফালির ক্যাচ নেন বদলি ফিল্ডার ফারজানা ইয়াসমিন।

শেফালির বিদায়ের পর ভারতের ইনিংসকে এগিয়ে নেন অধিনায়ক হারমানপ্রিত কৌর ও রিচা ঘোষ। হারমানপ্রিত ২৮ রানে অপরাজিত থাকেন। রিচা করেন ২১ রান, আর দীপ্তি শর্মার ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ভারত।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল সুলতানা খাতুন। ৩০ রান খরচায় তিনি নেন ২ উইকেট। এ ছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট পেয়েছেন।

এখন ফাইনালে উঠতে বাংলাদেশের প্রয়োজন ১৫০ রান। লক্ষ্যটা খুব বড় নয়, তবে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা