× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৫:২৮ পিএম

ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি। ছবি: বিবিসি

ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি। ছবি: বিবিসি

লিওনেল মেসিকে ফুটবল মাঠে সাধারণত শান্ত স্বভাবেরই দেখা যায়। প্রতিপক্ষের সঙ্গে কথা-কাটাকাটি বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তার নাম খুব কমই ওঠে। সেই মেসিই এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) শাস্তির মুখে পড়লেন।

ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে বিবাদের সময় তার ঘাড়ের পেছনে হাত দেওয়ার ঘটনায় ইন্টার মায়ামি তারকাকে জরিমানা করেছে লিগ কর্তৃপক্ষ।

ফিলাডেলফিয়ার মাঠে গত বুধবার ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ১১তম মিনিটে মাঝমাঠের কাছে সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে হাত দিয়ে প্রতিপক্ষের ঘাড়ের পেছনে আঘাত করেন তিনি। এরপর দুজন মুখোমুখি দাঁড়িয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


ঘটনাটি নিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘চড়’ শব্দটি ব্যবহার করলেও এমএলএসের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, মেসি প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়াসংক্রান্ত লিগের নীতি ভঙ্গ করেছেন। তবে তাকে কত অর্থ জরিমানা করা হয়েছে, তা প্রকাশ করেনি এমএলএস।

মজার ব্যাপার হলো, মাঠের রেফারি ফিলিপ দুজিচের চোখ এড়িয়ে গিয়েছিল ঘটনাটি। পরে তিনি এসে দুই খেলোয়াড়কে আলাদা করলেও কাউকেই কার্ড দেখাননি। ম্যাচ শেষে ভিডিও পর্যালোচনার পরই মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেয় এমএলএস।

একই ম্যাচে একই ধরনের ঘটনায় জরিমানা গুনতে হয়েছে মেসির সতীর্থ ইয়ান ফ্রেকেও। পেনাল্টি এলাকায় একটি ঘটনার পর সুলিভানের সঙ্গে বিবাদে জড়িয়ে তাঁর ঘাড় ধরেছিলেন ফ্রে।

ম্যাচের শেষ দিকে উত্তেজনা আরও বেড়ে যায়। বলের বাইরে হাতাহাতির ঘটনায় লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। পরে অবশ্য স্বাধীন পর্যালোচনা প্যানেলের সিদ্ধান্তে কাভান সুলিভানের লাল কার্ড, এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বাতিল করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা