× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানির ভিসা জটিলতায় হকি দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১০:২৮ এএম

জার্মানিতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও এখনও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে হকি দলের সফর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জার্মানিতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও এখনও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে হকি দলের সফর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী মাসে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের হকি প্রতিযোগিতাকে সামনে রেখে ঢাকায় প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের। তবে এশিয়াডের আগে বিদেশের মাটিতে উন্নত প্রস্তুতির পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসা জটিলতা।

জার্মানিতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও এখনও ভিসা না পাওয়ায় সফরটি অনিশ্চয়তায় পড়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) পরিকল্পনা ছিল জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে জার্মানিতেই জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা। সে অনুযায়ী কয়েক দিন আগে ২০ খেলোয়াড় ও তিন কর্মকর্তার ভিসার আবেদন করা হয়েছে। তবে কবে নাগাদ ভিসা পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই।

বাহফের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেক গণমাধ্যমকে বলেন, ‘জার্মানির ভিসার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চিঠি হয়েছে। এমনকি কোচ পিটারও চেষ্টা করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ পাচ্ছি না।’

জার্মানি সফর শেষ পর্যন্ত সম্ভব না হলে বিকল্প হিসেবে চীনকে বেছে নেওয়ার কথা ভাবছে ফেডারেশন। তবে চীনেও ভিসা প্রক্রিয়ায় সময় প্রয়োজন হওয়ায় সেখানেও অনিশ্চয়তা রয়েছে।

ইসতিয়াক আরও বলেন, ‘জার্মানির বিকল্প হিসেবে চীনকে দেখা হচ্ছে। তবে সেখানেও ভিসা প্রসেস করতে সময় লাগবে। এই মুহূর্তে অন্য সব বড় দল ভারতে বিশ্বকাপ খেলছে। তাদের কাউকে পাওয়া কঠিন।’

এশিয়ান গেমসের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ফেডারেশনের লক্ষ্য, চীন সফর সম্ভব হলে অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করা।

বাহফের সাধারণ সম্পাদক বলেন, ‘এশিয়াডের আগে ভালো দল পাওয়া বেশ কঠিন। আমরা যদি আরও কিছু দিন আগে দায়িত্ব পেতাম, তাহলে সুবিধা হতো। তারপরও সর্বোচ্চ চেষ্টা করছি চীনে হলেও যেন অন্তত তিনটি ম্যাচ খেলা যায়।’

জার্মানির ভিসা জটিলতা কাটবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে সময় দ্রুত ফুরিয়ে আসায় এশিয়াডের আগে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিশ্চিত করতে বিকল্প পরিকল্পনা নিয়েই এগোতে হচ্ছে বাহফেকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা