প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২০:১১ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ২০:১৪ পিএম
৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে বাংলাদেশ আর ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই তালিকায় রয়েছে ভারত। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে টাইগাররা।
বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
তবে এখনও অনেক ম্যাচ বাকি থাকায় পয়েন্ট টেবিলের চিত্র বদলে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। ফলে ফাইনালের দৌড় থেকে মোটেও ছিটকে যায়নি বাংলাদেশ। বরং নিজেদের বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তব রূপ দিতে পারে লাল-সবুজের দলের।
চলতি চক্রে বাংলাদেশের বাকি রয়েছে সাতটি টেস্ট। এর মধ্যে চারটি দেশের মাটিতে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ঘরের মাঠে চার ম্যাচের সবগুলো জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৬১.১১।
এর সঙ্গে আরও একটি জয় যোগ করতে পারলে তা বেড়ে হবে ৬৯.৪৪ শতাংশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচেও জয় পেলে বাংলাদেশ পৌঁছে যাবে ৭২.২২ শতাংশে। এই মুহূর্তে একই শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় দলগুলোর অবস্থান