× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:২৮ পিএম

ইউএসএসএর দেওয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্র ১৬৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় সফরকারীরা। ছবি: ইনস্টাগ্রাম

ইউএসএসএর দেওয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্র ১৬৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় সফরকারীরা। ছবি: ইনস্টাগ্রাম

বোলিংয়ে চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের দারুণ পারফরম্যান্সের পর ব্যাট হাতে অধিনায়ক শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুরের ঝড়ো ব্যাটিং।

এই তিনজনের নৈপুণ্যে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে (ইউএসএসএ) ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ইমার্জিং দল।

প্রিটোরিয়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার রাতে এই জয় পায় বাংলাদেশ। ইউএসএসএর দেওয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্র ১৬৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় সফরকারীরা।

তিন দলের প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের ভিত্তি গড়ে দেন পেস বোলিং অলরাউন্ডার রিজওয়ান। ৬.৫ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। তার বোলিংয়ে ইউএসএসএর মিডল অর্ডার ভেঙে পড়ে।


একপর্যায়ে ১০৫ বলে ১১৯ রানের জুটি গড়া লুডউইচ শুল্ড ও ডেভিড টিগারকে হারানোর পর দ্রুত গুটিয়ে যায় স্বাগতিকরা। শেষ ৯ উইকেট হারায় মাত্র ৪০ রানে। শুল্ড ৫৭ বলে ৫১ রান করে ইকবাল হোসেন ইমনের বলে ক্যাচ দেন।

এরপর ৫৭ বলে ৭২ রান করা টিগারকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার সামিউন বশির রাতুল। শেষ পর্যন্ত ৩৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় ইউএসএসএ।

রান তাড়ায় শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ১১ রানেই ফিরে যান দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও হাবিবুর রহমান সোহান। এরপর দলের হাল ধরেন শাহাদাত ও ইফতেখার হোসেন।

তৃতীয় উইকেটে ৬৭ রান যোগ করে তারা চাপ সামাল দেন। ইফতেখার ২২ বলে ১৭ রান করে আউট হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হতে দেননি শাহাদাত। ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে গড়েন ৮৯ রানের অপরাজিত জুটি। শাহাদাত ৫৬ বলে ৭৩ রান করেন ১২ চার ও ১ ছক্কায়। আর ইরফান ৩৯ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে মারেন ৭ চার ও ৩ ছক্কা। তাদের ব্যাটিং ঝড়ে ২৮.৫ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এখন ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ ইমার্জিং দল।


সংক্ষিপ্ত স্কোর

ইউএসএসএ: ৩৩.৫ ওভারে ১৬৬/১০

বাংলাদেশ ইমার্জিং: ২১.৫ ওভারে ১৬৭/৩ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা