× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

৩৬ ওভারে জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

৩৬ ওভারে জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৭ উইকেটের জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। তবে টাইগার অধিনায়ককে হতাশ করেননি বোলাররা।

দলীয় ১২ রানের মাথায় সাজঘরে ফিরেছেন বেন কারান। ১৩ বলে ২ রান করা বেনকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। পরের ওভারেই বিদায় নেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। ১৯ বলে ৬ রান করা বেনেটকে ফেরান তাসকিন আহমেদ। এরপর জুটি বাধেন ইনোসেন্ট কাইয়া এবং ক্রেইগ আরভিন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। ২০ বলে ৫ রান করা আরভিনকে বিদায় করেন শরিফুল।

দলের ২৭ রানের মাথাতে বিদায় নেন ক্রেইগ আরভিন। সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন কাইয়া এবং মাধেভেরে। ৬৭ বলে ২৫ রান করে বিদায় নিয়েছেন ইনোসেন্ট কাইয়া। এরপর ক্রিজে আসেন সিকান্দার রাজা এসেও বেশিক্ষণ টিকতে পারে নি। ১১ রান করে রাজা বিদায় নিলে স্বাগতিকদের  তখন ১০৭ রানে হারিয়েছে ৫ উইকেট। এরপর এক প্রান্ত আগলে রেখে মাধেভেরে করেছেন ব্যক্তিগত ফিফটি। শেষ পর্যন্ত ৪৩ বলে ৫০ রান করে থেমেছেন তিনি। তাতে ৪৮.১ ওভার শেষে ১৯৯ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম। 

জবাবে ব্যাট হাতে ভালো সূচনা এনে দেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে আসে ১৫১ রান। সৌম্য ৬৯ রান করে ফিরলেও তামিম ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। তবে সেঞ্চুরি করা হয়নি তামিমের।

শেষে তিন রান তুলতে আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। হৃদয় ফেরেন শূন্য রানে। শেষদিকে অপরাজিত নাজমুল হোসেন শান্ত (১৮) ও নুরুল হাসান জয় নিয়ে মাঠ ছাড়েন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা