× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাহিদ রানার রেকর্ড গড়ার ম্যাচে ২৫ রানে হারল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২০:৪৯ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৬ ২০:৫৩ পিএম

৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

নাহিদ রানার রেকর্ড গড়ার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রানে হেরেছে বাংলাদেশ।

হারারে স্টেডিয়ামে সোমবার মাত্র ১৪২ রান তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। দলের হারে মলিন হলো নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিং রেকর্ড।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। এক বাউন্ডারিতে ৬ বলে ৮ রান করেছেন তিনি। কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকারও। ১০ বল খেলে ৬ রান এসেছে তার ব্যাট থেকে। 

দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর সবার নজর ছিল নাজমুল হোসেন শান্তর উপর। তবে সেই আশায় জল ঢেলে ফিরেছেন শান্তও। দলের বিপদ বাড়িয়ে ৭ বল খেলে ৩ রান করেছেন তিনি।

১৭ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। দুজনে মিলে ৪৯ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন। ৫৮ বলে ২৫ রান করে হৃদয় ফেরার পর উইকেটে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। শুরুতেই বড় শট খেলতে গিয়ে ৭ বলে ৩ রান করে ফেরেন তিনি।

এরপর দ্রুত ফেরেনে মেহেদি হাসান মিরাজও। ১০ রানের বেশি করতে পারেননি অধিনায়ক। এরপর সোহানও ফিরেছেন। ৪৪ বলে ৩১ রান করেছেন তিনি।

সোহান ফেরার পর আর কেউই লড়াই করতে পারেনি। একে একে ফিরে গেছেন টেল এন্ডাররাও। দলের ইনিংস থামে ১১৬ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন নাহিদ রানা। এটিই বাংলাদেশের বোলারদের ওয়ানডেতে সেরা বোলিং। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা