× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

কিলিয়ান এমবাপ্পে এবং আশরাফ হাকিমি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কিলিয়ান এমবাপ্পে এবং আশরাফ হাকিমি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্যারাগুয়েকে হারিয়ে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। 

ফিলাডেলফিয়ায় শনিবার অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে জয় পায় ফ্রান্স।

ম্যাচের ৭০ মিনিটে একমাত্র গোল করেন এমবাপ্পে।

কোয়ার্টার ফাইনালে গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স মুখোমুখি হবে মরক্কোর।

একই দিন মরক্কো কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করে। 

আগামী ৯ জুলাই জিলেট স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। 

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল প্যারাগুয়ে। ভালোভাবে তারা আটকে রেখেছিল কিলিয়ান এমবাপ্পেদের। 

যদিও শুরুতে প্যারাগুয়ে শুরুর কয়েক মিনিট কোনো বল পায়নি, কিন্তু প্রতিরোধের কাজটা ভালোভাবে করে গেছে। 

৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে উভয় দলের খেলোয়াড়রা মেজাজ ঠিক রাখতে ব্যর্থ হচ্ছিল। ফলে খেলায় ধাক্কাধাক্কি হয়েছে। 

গোলশূন্যভাবে শেষ হয়েছিল বিরতির আগের খেলা। শেষ পর্যন্ত ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় ফ্রান্স।

বদলি হিসেবে নামা দেজিয়ে দুয়েকে ফাউল করেন দিয়েগো গোমেজ। প্রথমে রেফারি ফাউলে সাড়া দেননি, পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টান। 

স্পটকিক থেকে গোল করতে কোনো ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। শান্ত মাথায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি অধিনায়ক।

এ গোলের মাঝ দিয়ে  এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মেসিকে ছুঁয়ে ফেলেন এমবাপ্পে। উভয়ে সাতটি করে গোল করেছেন।

শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টি গোলেই ১–০ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স।

অন্যদিকে নিজেদের মাঠের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল কানাডা। মরক্কোকে তারা প্রথমার্ধ পর্যন্ত কোনো গোল করতে দেয়নি।

অবশেষে দ্বিতীয়ার্ধে তাদের বাধার প্রাচীর ভেঙ্গে পড়ে। আজেদিন ওয়াহি ৫০ ও ৮২ মিনিটে গোল করেন।

‎যোগ করা সময়ে আরেকটি পাল্টা আক্রমণ থেকে সোফিয়ানে রহিমি তৃতীয় গোল করে জয়ের পূর্ণতা দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা