× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় টি-টোয়েন্টি রানের পাহাড়, বাংলাদেশের লক্ষ্য ১৯৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ছবি: বিসিবি

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ছবি: বিসিবি

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ

টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেও মধ্য ওভারে ম্যাথিউ রেনশ ও টিম ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ওভারে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার জশ ইংলিস। ৬ বলে ১১ রান করেন তিনি। এরপর চতুর্থ ওভারে গত ম্যাচের ফর্মে থাকা কুপার কনোলিকে মাত্র ১ রানে ফিরিয়ে দেন নাহিদ রানা। স্লিপে দারুণ ক্যাচ নেন সাইফ হাসান।

শুরুতে ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মিচেল মার্শ। কিন্তু সপ্তম ওভারে মোস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। ১৯ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন মার্শ।

এরপর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ম্যাথিউ রেনশ ও টিম ডেভিড। বিশেষ করে রিশাদ হোসেনের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন রেনশ। মাত্র ১৩ ওভারেই অস্ট্রেলিয়ার সংগ্রহ পৌঁছে যায় ১২২ রানে।

অন্যদিকে টিম ডেভিডও ছিলেন বিধ্বংসী মেজাজে। ২৫ বলে ৪৫ রান করা এই ব্যাটারকে শেষ পর্যন্ত আবদুল গাফফারের বলে থার্ডম্যানে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশ। তবে ততক্ষণে অস্ট্রেলিয়া বড় সংগ্রহের ভিত গড়ে ফেলেছে।

ইনিংসের শেষদিকে নাসুম আহমেদ আবারও আঘাত হানেন। নিখিল চৌধুরীকে এলবিডব্লিউ করে ফেরান তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটার।

মোস্তাফিজুর রহমানের শেষ ওভার থেকেই ১৮ রান নিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ বলে ৪৫ রান করেছেন টিম ডেভিড।

রেনশোর বিধ্বংসী ইনিংসে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলে ৫২ বলে ৮৯ রানে অপরাজিত ছিলেন রেনশো।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ছাড়া সবাই ছিলেন কমবেশি খরুচে, নাসুম ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা।

সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সিরিজে টিকে থাকতে ১৯৭ রানের কঠিন লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা