× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৯২, শুরুতেই তানজিদের বিদায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত, অপর প্রান্তে ওপেনার সৌম্য সরকার। ছবি: ভিডিও থেকে

ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত, অপর প্রান্তে ওপেনার সৌম্য সরকার। ছবি: ভিডিও থেকে

বৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর নতুন সমীকরণে শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ রেফারিদের সিদ্ধান্ত অনুযায়ী, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪১ ওভারে ১৯২ রান। 

সংশোধিত নিয়ম অনুযায়ী, ইনিংসের প্রথম ৮ ওভার প্রথম পাওয়ার প্লে, ৮ থেকে ২৫ ওভার পর্যন্ত দ্বিতীয় পাওয়ার প্লে এবং ২৬ থেকে ৪১ ওভার পর্যন্ত তৃতীয় পাওয়ার প্লে হিসেবে নির্ধারণ করা হয়েছে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন।

খেলা শুরু হয় বিকাল ৫টা ১৫ মিনিটে। তবে রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার পেসার বার্টলেটের বলে ক্যাচ তুলে দেন তিনি, আর নিজের বলেই সেই ক্যাচ তালুবন্দি করেন বোলার। কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয় বাংলাদেশি ব্যাটারকে।

এর আগে ইনিংসের প্রথম বলেই এলবিডব্লুর জোরালো আবেদন করেছিল অস্ট্রেলিয়া। যদিও আম্পায়ার তাতে সাড়া দেননি এবং অস্ট্রেলিয়াও রিভিউ নেয়নি।

তানজিদের বিদায়ের পর ক্রিজে থাকা অধিনায়ক নাজমুল হোসেনও একবার বড় বিপদের মুখে পড়েছিলেন। বার্টলেটের বলে তিনি বোলারের হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে ফলো-থ্রু সম্পন্ন করার পরও বলটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি অস্ট্রেলিয়ান পেসার। ফলে জীবন পান নাজমুল।


এর কিছুক্ষণ পর এলবিডব্লুর ফাঁদেও পড়েছিলেন বাংলাদেশ শান্ত। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন তিনি। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বলটি স্ট্যাম্প আঘাত করত না। ফলে সিদ্ধান্ত বদলে যায় এবং রিভিউয়ের সুবাদে উইকেটে টিকে থাকেন নাজমুল।

বাংলাদেশ তাদের প্রথম রান পায় ইনিংসের দ্বিতীয় ওভারে, একটি ওয়াইডের মাধ্যমে। শুরুতেই উইকেট হারালেও রিভিউয়ে বেঁচে যাওয়া নাজমুলকে ঘিরে এখন বাংলাদেশের রান তাড়ার আশা।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ৩৩ রান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা