× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে/

বৃষ্টির বাধায় বন্ধ খেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

কাভারে ঢাকা হচ্ছে পিচ। ছবি: ভিডিও থেকে

কাভারে ঢাকা হচ্ছে পিচ। ছবি: ভিডিও থেকে

বৃষ্টি বাধায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডের খেলা। বৃষ্টি খুব বেশি জোরালো না হলেও মাঠে খেলা চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে পিচ ও মাঠ কাভারে ঢেকে দেওয়া হয়েছে।

আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে জানিয়েছেন, বৃষ্টির কারণে আউটফিল্ড বেশ ভারী হয়ে গেছে। ফলে আপাতত খেলা পুনরায় শুরুর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

খেলা বন্ধ হওয়ার আগে ৪২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৮৭ রান। এক সময় চরম বিপর্যয়ে পড়া সফরকারীরা এখন তাকিয়ে আছে মারনাস লাবুশেনের দিকে।


মনে করিয়ে দেওয়া ভালো, অস্ট্রেলিয়া একসময় ৩ উইকেটে ০ রান এবং ৬ উইকেটে রান ছিল ৮১।

সেই বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছে লাবুশানে-বার্টলেট জুটি। যদিও ম্যাচের ৪১তম ওভারে তাদের ১১৫ বলে ১০৪ রানের জুটি ভেঙে দিয়েছেন তাসকিন। ৪৮ বলে ৫২ রান করে তার বলে বোল্ড হয়ে গেছেন বার্টলেট। উইকেটে এসে টিকতে পারেননি অ্যাডাম জাম্পাও, পরের বলে তিনিও বোল্ড হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা