× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের তিন দিন আগে

মেসি-কেইনদের ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

ছবি: এএস ইউএসএ

ছবি: এএস ইউএসএ

ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। এর মাঝেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ইংল্যান্ড দলের ট্রেনিং বেসের খুব কাছে ঘটেছে গোলাগুলির ঘটনা। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন।

শহরের ট্রুস্ট অ্যাভিনিউয়ে শনিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।

দ্য অ্যাথলেটিক এবং দ্য ইন্ডিপেনডেন্ট অন সানডের বরাতে গোল ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৪টায় শহরের ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গোলাগুলির খবর পায় পুলিশ। পরে আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং সৌভাগ্যবশত কারও আঘাতই প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।

কানসাস সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি। ঘটনাস্থলটি ইংল্যান্ড দলের টুর্নামেন্ট বেস সোয়াপ সকার ভিলেজ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত।

এ ঘটনায় শহরজুড়ে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। বিশ্বকাপের কয়েকটি ম্যাচও হওয়ার কথা রয়েছে কানসাসে। এই ঘটনার পর শহরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। 

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে কানসাস সিটিতে ইংল্যান্ডসহ আর্জেন্টিনা, নেদারল্যান্ডস এবং আলজেরিয়াও তাদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে। যার প্রেক্ষিতে দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সোর্স: গোল ডট কম

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা