× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আটলান্টিক সিটিতে সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সুব্রত চৌধুরী, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

আটলান্টিক সিটিতে শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচির দৃশ্য। ছবি: সংগৃহীত

আটলান্টিক সিটিতে শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচির দৃশ্য। ছবি: সংগৃহীত

শীতের আগমনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘মেগা উইন্টার গিভঅ্যাওয়ে’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কমিউনিটির অসংখ্য মানুষ ও পরিবারকে বিনামূল্যে শীতের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

রবিবার (২২ নভেম্বর) আইসিএনএ রিলিফ (ICNA Relief) ও ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সভরেন অ্যাভিনিউ স্কুলের জিমনেসিয়ামে এ কার্যক্রম চলে।

বিভিন্ন কমিউনিটির সব বয়সী মানুষ ও পরিবারের জন্য উন্মুক্ত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল। শীত মৌসুমের প্রয়োজনীয় পোশাক ও অন্যান্য সামগ্রী পেয়ে উপকৃত হন অনেক অসচ্ছল পরিবার।

মানবিক সহায়তা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে ইতিবাচক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান আনজুম জিয়া, কলিমউল্লাহসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির পরিচালক মো. ইকবাল হোসেন সংশ্লিষ্ট সংগঠন, স্বেচ্ছাসেবক ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা