প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৯:৪৬ পিএম
সার্বিক পরিচালনায় বিদ্যানন্দন ফাউন্ডেশন ৫ নভেম্বর, ২০২৬ মিরপুর-১ সিন্নির টেক ল্যান্ডিং স্টেশন থেকে শুরু হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’- । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জীবন খেয়া’ বাংলাদেশ।
একটি বিশেষ ভাসমান হাসপাতালÑ যা দেশের বিচ্ছিন্ন চর, উপকূলীয় অঞ্চল এবং নদীর তীরবর্তী দুর্গম এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতালটি বাংলাদেশজুড়ে ৪০ দিন নদীপথে যাত্রা করবে।
২৯টি দুর্গম চর এলাকায় বিরতি দিয়ে সুবিধাবঞ্চিতদের চিকিৎসা
সেবা দেবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই প্রকল্পটিতে অর্থায়ন করেছে র্শীষস্থানীয়
আন্তর্জাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ।
সার্বিক পরিচালনায় বিদ্যানন্দন ফাউন্ডেশন ৫ নভেম্বর, ২০২৬
মিরপুর-১ সিন্নির টেক ল্যান্ডিং স্টেশন থেকে শুরু হয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’Ñ
ঢাকা থেকে খুলনা জেলা পর্যন্ত ১৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে
বিনামূল্যে চিকিৎসা সেবা ও পুষ্টিকর খাবার বিতরণ করা হবেÑ
মূললক্ষ্য ও উদ্দেশ্য: দেশের উপকূলীয় এলাকা (যেমন- খুলনা, বরিশাল,
পটুয়াখালী), উত্তরাঞ্চল এবং নদীভাঙা ও চরাঞ্চলের প্রায় ২ লাখ ৪১ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত
মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে। বিভিন্ন সময়ে এই ভাসমান হাসপাতালটি নদীপথে নির্দিষ্ট
রুট অনুযায়ী চর ও উপকূলীয় এলাকায় স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করে আসছে।
বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা
ও ফ্রি প্রেসক্রিপশন, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ, চিকিৎসাসংক্রান্ত
ফলো-আপ সেবার জন্য কল সেন্টার সুবিধাÑ
এছাড়াও পরিবেশ দূষণ রোধে এবং সাধারণ মানুষকে প্লাস্টিক
বর্জ্য ব্যবস্থাপনায় উৎসাহিত করতে বাংলাদেশে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ নামক একটি চমৎকার
ও অভিনব উদ্যোগ চালু করা হয়েছে।
এই কার্যক্রমে সাধারণ মানুষ পকেট থেকে কোনো টাকা না দিয়েই
শুধু বাড়িঘরে জমে থাকা ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে তাদের নিত্যপ্রয়োজনীয় বাজার
সদাই সংগ্রহ করতে পারছেন। সেই সঙ্গে যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ হচ্ছেÑ
যার ফলে শহরের ড্রেন ও খাল-নালা পরিষ্কার থাকছে এবং পরিবেশ
মারাত্মক দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন এনামুল হক, সিইও,
এসএবি (SAB) বিটপি দাস চৌধুরী কান্ট্রি হেড, করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড
মার্কেটিং ও রেহনুমিয়া খানম, হেড অব কমিনিকেশন বিদ্যানন্দন ফাউন্ডেশন।