× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের পতন অতি সন্নিকটে : সমমনা জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৪:১০ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৬:১৬ পিএম

রাজধানীর পুরানা পল্টন মোড়ে আল রাজি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল বের করে সমমনা জোট। প্রবা ফটো

রাজধানীর পুরানা পল্টন মোড়ে আল রাজি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল বের করে সমমনা জোট। প্রবা ফটো

বর্তমান সরকারের পতন অতি সন্নিকটে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলছে। জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। সুতরাং এই সরকারের পতন অতি সন্নিকটে।’

সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই সমাবেশ হয়। 

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে কখনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অতীতে একাধিকবার তা প্রমাণিত হয়েছে। যার সর্বশেষ প্রমাণ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই। তাই এই সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।’

তিনি বলেন, ‘এই সরকার আবারও বিএনপিসহ বিরোধী দলকে বাইরে রেখে একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না। জনগণ কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।’

আরও পড়ুন: এত ক্ষুধা রাজনৈতিক নেতার, গয়েশ্বর চন্দ্রকে ওবায়দুল কাদের

জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, ‘সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে পড়েছে।  এদের পতন অতি সন্নিকটে। যেকোনো দিন দেখবেন পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে।’

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, এনপিপির নবী চৌধুরী, মো. ফখরুজ্জামান প্রমুখ।

সমাবেশ শেষে ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে পুনরায় আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা