× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একই দিনে ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ ও নাসীর পাটওয়ারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

একই দিনে নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোমবার বিকেলে ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি জানান আসিফ মাহমুদ।

ভোটার এলাকা পরিবর্তন করে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। আফতাবনগর ঢাকা-১১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

এর আগে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানমণ্ডি-কলাবাগান এলাকার, অর্থাৎ ঢাকা-১০ আসনের ভোটার ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকার ভোটার থাকা অবস্থায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে তিনি ঢাকা-১০ আসনে ভোটার এলাকা স্থানান্তর করেন।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করেছে বলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।


এর আগে ঢাকা থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন আসিফ মাহমুদ।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সোমবার বিষয়টি জানিয়েছে এনসিপি।

দলটি জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-ইউ-১৩-এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন নাসীর। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে নির্বাচন কমিশন আবেদনটি অনুমোদন করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা