× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদের বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদের বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

দেশে ফেরার পরদিনই বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদের বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস।

কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, “একজন সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দের, গর্বের আর কি হতে পারে? নেহাতি আবেগ ভালোবাসা এ কারণে আমাকে সংসদে আসতে হয়েছে। আমার চিকিৎসা শেষ হয় নাই। আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর আজ মহান জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি”।


এখনও পুরোপুরি সুস্থ নন জানিয়ে তিনি বলেন, “শারীরিক অসুস্থ কারণে ইচ্ছা সত্ত্বেও সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত হতে পারিনি। আজ চিকিৎসা শেষে বললে ভুল হবে। আমার চিকিৎসা শেষ হয় নাই। চিকিৎসার মাঝপথে প্রথমবারের মত আমি সংসদ অধিবেশনে উপস্থিত পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে এই কঠিন সময় যারা আমাকে আমার জন্য দোয়া করেছেন খোঁজখবর নিয়েছেন, পাশে থেকেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

অসুস্থতার সময় সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। দীর্ঘ সাড়ে ৫ মাস চিকিৎসার পর বুধবার দেশে ফেরেন মির্জা আব্বাস। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা