× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৬ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯ পিএম

 সংসদের স্পিকার ও সহকর্মী সংসদ সদস্যরা মির্জা আব্বাসকে অভ্যর্থনা জানান। ছবি: ভিডিও থেকে

সংসদের স্পিকার ও সহকর্মী সংসদ সদস্যরা মির্জা আব্বাসকে অভ্যর্থনা জানান। ছবি: ভিডিও থেকে

দীর্ঘ সাড়ে ৫ মাস চিকিৎসার পর বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা পর গতকাল রাতে দেশে পা রাখেন তিনি।

দেশে ফেরার পরদিনই বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে হুইল চেয়ারে করে যোগ দেন মির্জা আব্বাস। এ সময় সংসদের স্পিকার ও সহকর্মী সংসদ সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। 


তবে মির্জা আব্বাসের ডান হাত এখনও পুরোপুরি কার্যক্ষম না হওয়ায় তার পেছনে থেকে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) আর পাশে থাকা ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান মির্জা আব্বাসের হাতটা উঁচু করে ধরতে সাহায্য করেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা