× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৬:৫৯ পিএম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: ফেসবুক থেকে

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: ফেসবুক থেকে

পতিত ফ্যাসিবাদী ব্যবস্থাতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যে সাংবিধানিক ব্যবস্থা ছিল সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন”।

৭০ অনুচ্ছেদ প্রসঙ্গকে উল্লেখ করে নাহিদ বলেন, “৭০ অনুচ্ছেদ সংস্কার হবে এটাও কিন্তু সকলের প্রত্যাশা ছিল, ঐকমত্য ছিল এবং সংসদে এটা বৈঠক হচ্ছে এটা অধিবেশন না, এটা মাননীয় স্পিকার এটাকে সভাপতিত্ব করছেন না। ফলে ৭০ অনুচ্ছেদও এখানে কার্যকর হওয়ার কথা না, ফলে এটা নিয়ে বিতর্কটা রয়েছে”।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতো বলেও মন্তব্য করেছে নাহিদ ইসলাম।


তিনি বলেন, “বিএনপি সরকার প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও একপ্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন, যেখানে স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই”।

নহিদের অভিযোগ, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও কাজের ক্ষেত্রে আগের ব্যবস্থাই অনুসরণ করছে। এর মাধ্যমে আবারও ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতাই বজায় থাকছে। রাষ্ট্রপতি নির্বাচন জনগণের কাছে সেই বার্তাই দিচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশনের পরিবর্তে বৈঠক ডাকা এবং সেখানে স্পিকারের পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্ব করার বিষয়টিও উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “বিরোধী দল গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং একটি প্রতিযোগিতামূলক গণতন্ত্র চায়- এ বার্তা দেওয়ার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে”।

তার ভাষ্য, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে বিএনপি মুখে এক কথা বলছে, কাজে আরেকটি করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা