বাসস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৬:১৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৬:১৯ পিএম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শেষ কর্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ছবি: পিআইডি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গভবন থেকে বিদায় জানানো হয়েছে।
শেষ কর্মদিবসে হাফিজ উদ্দিন আহমদকে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শেষ কর্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে, তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর গত ২৪শে জুলাই হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন।