× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকে হালদার ফের ১৫ দিনের জেল হেফাজতে

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২২ ১৮:৩৫ পিএম

পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারকে আদালতে তোলা হচ্ছে

পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারকে আদালতে তোলা হচ্ছে

বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালানো পি কে হালদার এবং তার পাঁচ সহযোগীর কারা হেফাজত আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার এই আদেশ দিয়ে কলকাতার বিশেষ সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিবিআই) আদালতের বিচারপতি জীবনকুমার সাধু বলেন, ২০ জুলাই তাদের ফের আদালতে হাজির করতে হবে। হালদার এবং তার সহযোগীদের দুই আইনজীবী আলী হায়দার এবং সোমনাথ ঘোষ আজ এজলাশে উপস্থিত ছিলেন না।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিত চক্রবর্তী পরে সাংবাদিকদের বলেন, পি কে হালদার এবং তার সহযোগীদের জেরা করে ভারতের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। সম্ভবত এদের নামও চার্জশিটে থাকবে। বাংলাদেশের কিছু প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে বলে জানা গেছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চার্জশিট আদালতে পেশ করা হবে এবং তা ২০ জুলাই পেশ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান চক্রবর্তী। পি কে হালদার এবং তার সহযোগীদের নামে ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইন এবং ২০০২–এর প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে।

গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা পি কে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের আগে রাজ্যের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদসম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পায় ইডি।

গত ৭ জুন ইডি আদালতকে জানায়, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকায় পি কে হালদারসহ তার সহযোগীদের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে তারা। পি কে হালদার ও তার সহযোগীদের ৩০০ কোটি টাকার সম্পদ পাওয়ার কথাও আদালতকে জানিয়েছে ইডি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা