× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মিশন চালুর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল শুকলাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: মন্ত্রণালয়

আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল শুকলাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: মন্ত্রণালয়

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল শুকলাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং কনস্যুলার সেবা সহজ করার লক্ষ্যে তিনি ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে একটি আবাসিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। 

একই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষই দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান উল্লেখযোগ্য অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি ‘যৌথ বাণিজ্য ফোরাম’ গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকাকে তাদের ভূমিকা বজায় রাখার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা