× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আবেগের জায়গা নেই: আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৪:৩০ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ১৪:৪৭ পিএম

রবিবার সকালে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ভিডিও থেকে

রবিবার সকালে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ভিডিও থেকে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে। এখানে ইমোশনের কোনো বিষয় নেই।

রাজধানীর একটি হোটেলে রবিবার সকালে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয় সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসঙ্গতভাবে ডিল করা হবে। এটা দেখবেন যে আমরা যখন কোনো পদক্ষেপ নেব এখানে ইমোশনের কোনো বিষয় নেই। আমি আমার আইনটাকে প্রয়োগ করব। আমরা আইন প্রয়োগ যদি সঠিকভাবে না করি সেখানে তখন আপনারা বলবেন”।

ভারতের আদালতে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “এইটা ভারত সরকারের ব্যাপার। এক্সট্রাডিশন চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকুয়েস্ট করেছি। তারা আমাদেরকে হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করা দরকার, সেভাবে করব”।

বন্দি বিনিময়ের চুক্তির কথাটি যে বললেন, উনার স্ট্যাটাস তো সেখানে বন্দি না তাহলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে উনাকে কীভাবে আনা হবে- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইবুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটা হলো আমাদের কাছে তার পরিচয়”।

ভারত সরকারের মতে শেখ হাসিনা সেখানে স্টেট গেস্ট হিসেবে আছেন, তাহলে বন্দি কীভাবে বলা হয়- এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সেটা তারা কী বলছেন, এটা তাদের ব্যাপার। তারা বললে তো হবে না, আমার রাষ্ট্রের কাছে ওপেন আদালতে বিচার হয়েছে। 

“(শেখ হাসিনাকে) আনার জন্য যে ডিউ প্রসেস রিকুয়েস্ট পাঠানোর দরকার আমরা সেটা পাঠিয়েছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা