× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ০৮:০৯ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১০:০২ এএম

এইচএসসি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে

অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। বেলা ১১টা থেকে অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

তবে এবার এসএমএসে ফল জানার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। আগের ১৬২২২ নম্বরের পরিবর্তে এবার ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপরই অনলাইনে ফল দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। তাদের মধ্যে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা রয়েছেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো-

    • eduboardresults.gov.bd

    • educationboardresults.gov.bd

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। ফল দেখতে পরীক্ষার নাম, বোর্ড, পরীক্ষার বছর, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

এসএমএসে ফল জানার নিয়ম

ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকলেও যেকোনো মুঠোফোন থেকে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে লিখতে হবে-

HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [2026]

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। যেমন, ঢাকা বোর্ডের ১২৩৪৫৬ রোল নম্বরের পরীক্ষার্থীকে লিখতে হবে-

HSC DHA 123456 2026

বার্তাটি পাঠানোর পর ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও মিলবে ফল

অনলাইন ও এসএমএসের পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানপ্রধান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে বোর্ডের নাম ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) ব্যবহার করে পূর্ণাঙ্গ ফলাফল শিট ডাউনলোড করতে পারবেন।

তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কার্যালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল বিতরণ করা হবে না।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে সেগুলো নেওয়া হয়।

প্রকাশিত ফলে কোনো অসংগতি বা প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়ার বিষয়ে সন্দেহ থাকলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ফল প্রকাশের পর অনলাইন পোর্টালে একসঙ্গে অনেক শিক্ষার্থী প্রবেশ করায় সাময়িক ধীরগতি দেখা দিতে পারে। সে ক্ষেত্রে এসএমএস কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানার সুযোগ রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা